স্ট্রিম প্রতিবেদক

দেশের মানুষ এখন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতেই ভোট দিতে চায়। এ পদ্ধতিতে প্রতিটি ভোটার ও রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হয়, আর ফ্যাসিবাদের কোনো সুযোগ থাকে না।
আজ বুধবার ( ২০ আগস্ট) ফেনী শহরের ট্রাংক রোড কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এমন মন্তব্য করেছেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতিকে চূড়ান্ত করেই নির্বাচন নিয়ে ভাবা সম্ভব। আজ ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে। আশা করছি ইসলামের পক্ষের লোকেরাই আসন্ন নির্বাচনে ক্ষমতায় আসবে।’
চরমোনাই পীর আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া দেশকে এখনো অস্থিতিশীল করে রেখেছে। কোনো অবস্থাতেই যেন আবার ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে। তাঁর ভাষায়, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না। বরং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে, ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রেজাউল করিম প্রশ্ন তোলেন, ‘সংস্কার হয়নি, বিচার হয়নি, লেভেল প্লেয়িং মাঠ হয়নি—এই অবস্থায় কীভাবে নির্বাচন হবে?’ তিনি দাবি করেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ বিজয় অর্জন করেছে, খুনিরা পালিয়েছে, এখন ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠার সুযোগ এসেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এ ছাড়া বক্তব্য দেন ফেনীর স্থানীয় নেতারা।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬