সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৫: ৫৮
হারুন অর রশীদ। সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ হারুন অর রশীদ রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল হারুন অর রশীদ বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘সরকারের মন্ত্রী হিসেবে তিনি যোগ্যতার সঙ্গে ও সৎভাবে দায়িত্ব পালন করে গেছেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।’

মির্জা ফখরুল শোকবার্তায় বলেন, ‘তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন হারুন অর রশীদকে জান্নাত নসিব এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

একই সঙ্গে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত