স্ট্রিম প্রতিবেদক

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, একটি স্ক্রিনশট দেখিয়ে বলা হচ্ছে, তাঁর এক্স হ্যান্ডেলের পাসওয়ার্ড হ্যাকড হয়েছিল। যদি তাই হতো, তাহলে তার তো ফেসবুক আইডি আছে, দলীয় মিডিয়া আছে। তাৎক্ষণিকভাবে তিনি কেন বিষয়টি জানাননি? দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠার পর তিনি বুঝলেন আইডি হ্যাক হয়েছিল।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ‘জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে নারীদের অবমাননাকর পোস্টের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে রাকিব ছাড়াও অংশ নেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা। এসময় তারা জামায়াত আমিরের বিরুদ্ধে নারী অবমাননার অভিযোগ তুলে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান এবং দল হিসেবে জামায়াতের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির প্রতিবাদ ও নিন্দা জানান।
এর আগে গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে হওয়া ওই পোস্টে লেখা ছিল, ‘আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ।’
ওই পোস্টের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অবশ্য এরইমধ্যে জামায়াত সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তাদের আমিরের অ্যাকাউন্টটি ‘ষড়যন্ত্রমূলকভাবে’ হ্যাক করা হয়েছিল। এ ঘটনায় আইনি পদক্ষেপসহ নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার ঘোষণা দিয়েছে জামায়াত।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, এই ঘটনায় গতকাল রাতেই হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
এ প্রসঙ্গে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জামায়াত-শিবিরের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি যুগে যুগে প্রকাশ পেয়েছে। ৫ আগস্ট-পরবর্তী বাস্তবতায় নারীদের বিষয়ে তাদের কার্যকলাপের চূড়ান্ত বাস্তব পরিণতি আমরা জামায়াত আমিরের বক্তব্যে দেখেছি। উনার বক্তব্যের বাকি অংশ ঠিক আছে। পুরো বক্তব্যেই জামায়াতের সাধারণ দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। কিন্তু একটি লাইনে তিনি কর্মজীবী নারীদের পতিতা আখ্যা দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তাদের নেতা-কর্মীদের বক্তব্য তারা সচরাচর মিডিয়ায় আসতে দেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়েও মাত্র কয়েকজন প্রকাশ্য শিবির আছে, বাকিরা গুপ্ত। তাদের সব নেতার বক্তব্য যদি মিডিয়ায় আসে, তাহলে পুরো জামায়াত-শিবিরের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে যাবে। আজকের প্রতিবাদ শুধু রাজনৈতিক নয়, এটি সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিবাদ। তাকে অবশ্যই দেশের নারীদের কাছে ক্ষমা চাইতে হবে।’
এই পোস্টের প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ‘বাংলাদেশের মানুষ এত কাঁচা মাথা নিয়ে ঘোরে না। যদি কোনো আইডি হ্যাক হয়, সেটি উদ্ধার করতে নির্দিষ্ট সময় লাগে। আসলে তার আইডি হ্যাক হয়নি, তার মাথা হ্যাক হয়েছে। তিনি নিজেই নিজের মুখোশ উন্মোচন করেছেন।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর জামায়াত-শিবির যেভাবে দিনের পর দিন নারীদের অবমাননা করেছে, আমরা তা ভুলে যাইনি। আমরা জামায়াত আমিরের স্ত্রীর কাছে জানতে চাই—আপনার স্বামী যে বক্তব্য দিয়েছেন, আপনি কি তা সমর্থন করেন? করলে তার ব্যাখ্যা পরিষ্কার করুন।’
নাসির বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গত তিনবারের মতো এবারও তাকে প্রত্যাখ্যান করুন। বাংলাদেশের নারীরা ব্যালটের মাধ্যমে জামায়াত আমিরের বক্তব্যের জবাব দেবে।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬