
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চারটি আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের কোনো প্রার্থী নেই। এখানে উভয় দলের শরিকরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। আসনগুলো হলো– সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নারায়ণগঞ্জ-৪ ও কুমিল্লা-৪।
নির্বাচন কমিশনের তথ্যে, সিলেট-৫ আসনে প্রার্থী হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জমিয়তে উলামা বিএনপি সমর্থিত ৯ দলীয় জোটের শরিক দল। এই আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক খেলাফত মজলিস প্রার্থী দিয়েছে। দেয়াল ঘড়ি প্রতীকে লড়বেন দলটির মোহাম্মদ আবুল হাসান।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এখানে ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আশরাফ উদ্দীন। তিনি শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করছেন বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মনির হোসেন কাসেমী। এখানে ১১ দলীয় ঐক্য থেকে এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন লড়ছেন শাপলা প্রতীকে।
এছাড়া কুমিল্লা-৪ আসনে নির্বাচন করছেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আসনটিতে রোববার (১ ফেব্রুয়ারি) বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল ঘোষণার ফলে কোনো প্রার্থী ধানের শীষের।

চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করে মানবিক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ১১ দলীয় ঐক্যকে সমর্থনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান।
১৩ ঘণ্টা আগে
বিরোধী দল লংমার্চের নামে জাতীয় জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ছয় মাসে নিজেদের রাজনৈতিক সফলতা-ব্যর্থতা পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
১৪ ঘণ্টা আগে-2021b7-256x144.webp)
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে সময় দেওয়া হলেও এখনো সংশোধন হতে দেখা যাচ্ছে না। এ সময় বেশিদিন দীর্ঘায়িত হবে না। অমানিশার অন্ধকার যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।
১৭ ঘণ্টা আগে
জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরোনো রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ১৫০ টাকার লাঞ্চের গল্প এবং ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো কোনো সাফল্য নেই।
০৫ সেপ্টেম্বর ২০২৬-2021b7-256x144.webp)