স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে সাংবাদিকদের জন্য অনলাইন নিবন্ধন চালু করেছিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সাংবাদিকদের আপত্তির মুখে এ পদ্ধতি থেকে সরে আসে ইসি। কিন্তু এরমধ্যে নিবন্ধন করা প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সাংবাদিকরা বলছেন, নিবন্ধনের জন্য ইসিকে দেওয়া সকল তথ্য উন্মুক্ত করেছে ইসি। যা সহজেই যেকেউ ফাঁস করে দিতে পারবে। তবে ইসি বলছে, সাংবাদিকের কোন তথ্য ফাঁস হয়নি। কিছু সময়ের জন্য উন্মুক্ত হয়ছিল।
এ বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সিনিয়র সাংবাদিক সাঈদ রিপন স্ট্রিমকে বলেন, ‘আমার অফিসের অনেকে অনলাইনে নিবন্ধন করেছিলেন। তাঁদের নিবন্ধন অনুমোদিত হয়েছে কিনা সেটি দেখার জন্য আজ বিকাল ৪টার দিকে ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করে। যখনই তাঁরা ওয়েবসাইটে প্রবেশ করে, দেখে তাঁদের দেওয়া এনআইডি নম্বর, মোবাইল নম্বরসহ আবেদনের কপির সকল তথ্য উন্মুক্তভাবে দেখা যাচ্ছে।’
উন্মুক্তভাবে দেখা যাওয়ার তথ্য স্বীকার করলেও কোনো তথ্য ফাঁস হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক। স্ট্রিমকে তিনি বলেন, ‘সাংবাদিকদের যে ওয়েবসাইট সেটি গত বৃহস্পতিবার আপনাদের সঙ্গে আলোচনা পর বন্ধ করে দিয়েছি। কিন্তু পর্যবেক্ষকদের জন্য যে কার্ড সেটা চালু ছিল। আজকে আমরা পর্যবেক্ষকের অপশনটি বন্ধ করে দেওয়ার জন্য আমাদের আইটি টিমকে নির্দেশনা দিয়েছিলাম। ওরা এইটা ডাউন করার সময় সার্ভারটি ওপেন করছে। ওপেন করে ডাউন করার সময় যে কয় মিনিট সময় লাগে সে সময়টাতে যারা সাইটে প্রবেশ করার চেষ্টা করছে তারা প্রবেশ করে অ্যাডমিন প্যানেল দেখতে পেয়েছে। তো অ্যাডমিন প্যানেল দেখতে পারার কারণে কারও কারও মনে হয়েছে যে সাইট হ্যাক হয়ে গেছে বা তথ্য পাচার হয়ে গেছে। আর কিছু না।’

স্ক্রিনশট দেখা যায়, ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করা কয়েকজন সাংবাদিকের নাম, ফোন নাম্বার, নিবন্ধনের তারিখ ও এনআইডি নাম্বার দেখা যাচ্ছে। এবং সাইটের অ্যাডমিন প্যানেলের কাজও করার সুবিধা রয়েছে।
তবে বিষয়টি জানেন না বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। স্ট্রিমকে তিনি বলেন, ‘এটা আমি জানি না। কিছুক্ষণ আগে আমাকে আরেকজনও জিজ্ঞেসা করেছে। জানার পর ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।’
এ সময় স্ট্রিমের হাতে আসা স্ক্রিনশটের বিষয়ে বলা হলে তিনি বলেন, ‘এটা হতে পারে। আমি তো অস্বীকার করছি না। এটা হইতেই পারে। হ্যাকাররা তো আছে। দুষ্টু প্রকৃতির লোকেরা এ ধরনের ব্যাপার করতেই পারে। তাঁরা হ্যাকিংটা করতেই পারে। হ্যাকিংটা তো নতুন কিছু না। ঠিক আছে আমি কাল দেখবো।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে