স্ট্রিম প্রতিবেদক

জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, শীতে চীন, রাশিয়াসহ সাইবেরিয়া থেকে যেভাবে অতিথি পাখি বাংলাদেশে আসে, তেমনি নির্বাচন এলে কিছু বিদেশি নাগরিক এসে ভোট করে আবার উড়াল দেয়।
রোববার (১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, কোনো বিদেশি নাগরিক ও ঋণখেলাপিকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠাব না, যারা নির্বাচনে না জিতলে বা সংসদ শেষ হলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে।
শাহজাদপুরের ঐতিহাসিক তাঁতশিল্পের কথা উল্লেখ করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, ব্রিটিশ আমল থেকে আপনাদের তাঁতশিল্পের খ্যাতি থাকলেও বুর্জোয়া শাসন এবং মধ্যস্বত্বভোগীর কারণে আপনারা এর সঠিক সুফল পাননি। আমরা কথা দিচ্ছি– নতুন বাংলাদেশে পরিশ্রম যার, তাঁকেই ন্যায্যমূল্য পাওয়ার ব্যবস্থা করা হবে।
ফেলানী হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আধিপত্যবাদ বিরোধিরা ফেলানীকে কাঁটা তারে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু একটি বড় দল এর বিরুদ্ধে কোনো টু শব্দ করেনি। আমরা নিয়মিত সেনাবাহিনীর সদস্যদের বর্তমানের চেয়ে দ্বিগুণ প্রশিক্ষণের ব্যবস্থা করব।
গণভোট প্রসঙ্গে সাবেক এই উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরালো অবস্থান নিয়ে বলেন, শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট শাসক যেন আর ফিরে না আসে, সেজন্য ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। এখন অনেক নেতারা মাইকে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও কর্মীরা মাঠে ‘না’– এর পক্ষে প্রচার চালাচ্ছে। আশা করছি, তারা মুনাফেকি করবে না।
পথসভায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, শাহজাদপুরের এক লন্ডন ফেরত নেতা বলেছেন– ‘তিনি আমাদের চেনেন না’। এটা ঠিক, আমরা মন্ত্রী-এমপির ছেলে নই। আমরা রাজপথ থেকে উঠে এসেছি। আমাদের লড়াই পরীক্ষিত দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান প্রমুখ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬