স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দলটির ঢাকা জেলা ও ঢাকা মহানগর শাখার সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।
এসময় হাসনাত আরও বলেন, 'সচিবালয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি (ডেপুটি কমিশনার) ভাগাভাগি করছে। আর এই ভাগাভাগিতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার।'
সেনাবাহিনীর বিষয় টেনে হাসনাত বলেন, 'একজন আছেন যিনি ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষা করতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমীর হাতে ধরে অনুরোধ করেছেন। ষড়যন্ত্র হলে এবার আমরা আর বসে থাকব না। আমাদের ওপর ট্যাঙ্ক চালিয়ে দমানো যাবে না।'
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, 'ক্ষমতায় না এলেও আমাদের কার্যক্রমের ধারাবাহিকতা থাকবে। অনেকে গুপ্তচর হিসেবে দলে আসবে। তাদের বিষয়ে সচেতন থাকতে হবে।'
রাজনীতি করতে হলে অবৈধ উপায়ে আয় না করে বরং নিজেদের পকেটের টাকা দিয়ে দলের জন্য কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন হাসনাত।
অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত প্রমুখ।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৫ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৩ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে