স্ট্রিম প্রতিবেদক

‘বিএনপি যদি ক্ষমতায় যায়, ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী মেয়েরা রাস্তায় বের হতে পারবে না। সচেতন হোন জনগণ। আর কত?’
কথাগুলো বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল রোববার বরিশালের বাকেরগঞ্জে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গতকাল বিকেলে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা এই গণসমাবেশের আয়োজন করে।
সমাবেশে মুফতি ফয়জুল করীম বলেন, ‘আজকে চুয়ান্ন বছর ওরা আমাদের লুটপাট করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, আপনারা এর পরিবর্তন চান কি চান না?’
এ সময় তিনি আরও বলেন, ‘বিশ্বাস করেন ওদের সব জায়গায় ধোঁকা, যারা নৌকায় নির্বাচন করে নিজে নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে, নিজেরা ধান কাটতে পারে না, যারা লাঙ্গলে নির্বাচন করে নিজেরা লাঙ্গল বইতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, লাঙ্গল চালায় গরিবরা, সব গরিবদের, নৌকা গরিবদের প্রতীক, ধানের শীষ গরিবদের প্রতীক, লাঙ্গল গরিবদের প্রতীক। সব প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে তারা একজনও গরিব না।’
অন্যান্য দলের নির্বাচনী প্রতীকের সঙ্গে তাদের কাজের কোনো মিল নেই দাবি করে ফয়জুল করীম বলেন, ‘হাতপাখা এমন একটা মার্কা, যে নির্বাচন করে সে-ও চালাতে পারে, যে সমর্থন করে সে-ও চালাতে পারে।’
ওই সমাবেশে মুফতি সৈয়দ ফয়জুল করীম আরও বলেন, এদেশ স্বাধীন হওয়ার পর থেকে কয়েকবার নেতার পরিবর্তন হয়েছে, অথচ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে।

বাহাত্তরের সংবিধান বাতিল ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। তিনি বলেন, যতদিন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী থাকবে, ততদিন আওয়ামী লীগও থাকবে।
২ ঘণ্টা আগে
বর্তমান সরকারের কর্মকাণ্ডে আগের ফ্যাসিস্ট সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, 'আগের ফ্যাসিস্ট যা করেছে, এই সরকারও তাই করছে।'
৩ ঘণ্টা আগে
বর্তমান সরকারের মন্ত্রিসভায় পার্বত্য অঞ্চলের কোনো প্রতিনিধিত্ব নেই বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পাহাড়ের প্রতিনিধি না থাকা নজিরবিহীন এবং সরকারের জবাবদিহির অভাবের প্রতিফলন।
৩ ঘণ্টা আগে
নভোকালচার নামে সংগঠনটির পরিচালক আবার রাবি ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। একাধিক ছাত্রসংগঠনের নেতা এই পোস্টারে রাকসুর অর্থায়নের অভিযোগও তুলেছেন।
৮ ঘণ্টা আগে