স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদতা জিয়া কোনো সুযোগ-সুবিধার ধার ধারতেন না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এজন্যই আজ সাবেক প্রধানমন্ত্রী প্রতি মানুষের এত ভালোবাসা ও শ্রদ্ধা।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে কৃষক দল আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, খালেদা জিয়ার জন্য আজ দেশ-বিদেশের চিকিৎসকরা ছুটে আসছেন। রাষ্ট্রপ্রধানরা, অন্তর্বর্তী সরকারসহ দেশের সর্বস্তরের মানুষ তাঁর সুস্থতা কামনা করছেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার আজকের অসুস্থতা তো শেখ হাসিনার জন্য। বাংলাদেশ আমার রাজত্ব। আমি যা চাই, মন যা চায় আমি সেটাই করব– সেই রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনা।’
তিনি বলেন, ‘এ কারণে জনগণের উত্তাল তরঙ্গে এমন স্রোত তাঁকে (শেখ হাসিনা) ধাক্কা দিল, তিনি পালাতে বাধ্য হলেন। জনগণের প্রতি কোনো বিশ্বাস তিনি অর্জন করতে পারেননি।’
সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে রিজভী বলেন, জনগণের কষ্ট হয় এমন কাজ আপনারা করবেন না। সরকারের কাজে প্রতিটি রাজনৈতিক দলের সমর্থন রয়েছে। কিন্তু সয়াবিন তেল লিটারে হঠাৎ ৯ টাকা বেড়ে গেলে জনগণ কষ্ট পাবে। এভাবে দাম বাড়তে থাকলে নিম্ন আয়ের মানুষ বাঁচবে কীভাবে?

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬