স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তিনটিতে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটিতে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে।
বিজয়ীরা হলেন—ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ আসনে জামায়াতের প্রার্থী আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা মো. মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা মো. আবু তালিব।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ১ লাখ ১৬ হাজার ২১ ভোটে জয়লাভ করেছেন। এই আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।
ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু) আসনে জামায়াতের মো. আবু বকর দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৯৩ হাজার ৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মো. আব্দুল মজিদ পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৭ ভোট। এই আসনে মোট ৫ লাখ ৬ হাজার ৬৩২ জন।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর- মহেশপুর) আসনে জামায়াতের প্রার্থী মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭২ হাজার ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের মেহেদী হাসান রনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৮২ ভোট। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ১৫ জন।
ঝিনাইদহ-৪ (সদরের আংশিক এবং কালীগঞ্জ) আসনে জামায়াতের প্রাথী আবু তালিব দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৫ হাজার ৭৫০ ভোট। এই আসনে ধানের শীষ প্রতীকে রাশেদ খাঁন পেয়েছেন ৫৫ হাজার ৬৭০ ভোট। এই আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ জন।
উল্লেখ্য যে, ঝিনাইদহ জেলার চারটি আসনেই ভোটগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোট শুরুর আগে থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের সংঘাত বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এমনকি এখন পর্যন্ত কোনো দলেরই পরাজিত প্রার্থীরা ফলাফলের বিরুদ্ধে কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেননি।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে