স্ট্রিম প্রতিবেদক

প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারা দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ মে) বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এক শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘আমাদের ভাইয়েরা ভাগ্য পরিবর্তনের আশায় ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছে। দালাল ও সিন্ডিকেটের কারণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় তিন-চার গুণ বেশি টাকা খরচ হচ্ছে। অথচ বিদেশে গিয়ে তারা অমানবিক জীবনযাপন করছে।’
দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রবাসীদের “রেমিট্যান্স যোদ্ধা” বললেও প্রাপ্য মর্যাদা দিই না। পাসপোর্ট রিনিউ করতে গিয়ে তারা হয়রানির শিকার হয়। দূতাবাসগুলো কর্মকর্তা লালন-পালনের জন্য নয়, বরং জনগণের স্বার্থের জন্য। যদি তারা প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারে, তবে সেখানে দূতাবাসের কোনো প্রয়োজন নেই।’
শ্রমিক দিবসের দীর্ঘ ইতিহাস টেনে জামায়াত আমির বলেন, শিকাগোর ঘটনার ১৪০ বছর পার হলেও শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়নি। রাজনৈতিক নেতারা কেবল ১ মে এলে দরদি সাজেন এবং শ্রমিক আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। নেতাদের ভাগ্য বদলালেও সাধারণ শ্রমিকের কষ্ট থেকেই যায়।
মালিক-শ্রমিক সম্পর্কের বিষয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আমরা শ্রেণি-সংগ্রামের নামে মালিকপক্ষকে শত্রু মনে করার রাজনীতিতে বিশ্বাসী নই। মালিক না থাকলে শ্রমিক কাজ পাবে না। তাই মালিককে শ্রমিকের ওপর ইনসাফ করতে হবে এবং শ্রমিককেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’ পারস্পরিক শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমেই শ্রমিকের প্রকৃত মুক্তি সম্ভব বলে মন্তব্য শফিকুর রহমান।
সরকারকে শ্রমিকদের প্রকৃত মর্যাদা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬