স্ট্রিম প্রতিবেদক

দীর্ঘ দুই যুগ পর বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হলো। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার অন্য সদস্যদেরও শপথ পড়ান। তবে বিএনপি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ না নেওয়ায় মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ বিষয়ে এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে তাদের দলের এমপিরা ‘সংবিধান সংস্কার পরিষদ’ এবং ‘সংসদ সদস্য’—উভয় পদের জন্য শপথ নিয়েছেন। কিন্তু বিএনপি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ না নেওয়ায় তারা মন্ত্রিসভার শপথ বর্জন করেছেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন বলেন, ‘বিএনপি জনগণের রায় ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করায় আমরা আজ অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি।’
অন্যদিকে, সংসদ সদস্য হিসেবে শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না, আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল। আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম, যদি আমাদের মতো তারাও (বিএনপি) দুটি বিষয়ে শপথ নিতেন।’
তিনি আরও বলেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়—এই দুইটার প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসেবে আমাদের পবিত্র দায়িত্ব বলে মনে করেছি।’
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথের পর ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। এছাড়া বিএনপি জোটের শরিকরা পায় ৩টি আসন। এই শপথ নেওয়ার মধ্য দিয়ে দেশে দীর্ঘ বিরতির পর বিএনপি সরকারের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬