স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭--এই দুই আসন থেকে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দেশের একটি গণমাধ্যমকে এ সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন।
সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির অন্যতম শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭-এর পরিবর্তে ভোলা-১ আসনে নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন।
৩ নভেম্বর বিএনপি যখন ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে তখন খালেদা জিয়া তিনটি আসনে নির্বান করবেন বলে দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। এবার বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমান নির্বাচন করার কথা জানানো হলো।
ঢাকা-১৭ আসন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। যা গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত।
পার্থর পক্ষ থেকে ভোলার ওই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তিনি ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেভাবে এই আসনে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছিল। এখন তিনি তার জন্মস্থান ভোলাতেই নির্বাচন করবেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৭ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে