স্ট্রিম প্রতিবেদক

বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে স্থগিত হওয়া সাধারণ নির্বাচনের ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দলীয় সরকারের অধীনে নির্বাচন কত খারাপ হতে পারে, তা জাতির সামনে স্পষ্ট হয়েছে বলে মন্তব্যও করেছেন তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির। এর আগে সকাল সাড়ে ৭টায় এই দুই আসনে ভোটগ্রহণ শুরু হয়।
শফিকুর রহমান লিখেছেন, ‘দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ ও শেরপুর-৩ দুটি উপনির্বাচন হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কী হতে পারে, তার বীভৎস রূপ ইতিমধ্যেই জাতির সামনে চলে এসেছে।’
তিনি আরও লিখেছেন, ‘জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে, তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না।'
গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ হয়। তবে তফসিল ঘোষণার পর জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়ায় শেরপুর-৩ আসনে আজ ভোট হচ্ছে। আর দুই আসনে জয় পাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে।
দুই আসনেই সরকারি দলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন অন্য প্রার্থীরা। এরপর জামায়াত আমির ভোটগ্রহণের দিন এই মন্তব্য করলেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬