স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।সরকারি দলের মনোনয়ন পাওয়াদের মধ্যে ২৮ জনই প্রথমবার এমপি হতে যাচ্ছেন।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন সংরক্ষিত আসনে দল মনোনীত চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তালিকায় ছাত্রদল থেকে মনোনয়ন পেয়েছেন মানসুরা আলম ও সানজিদা ইয়াসমিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মানসুরা সংগঠনের বর্তমান (রাকিব-নাছির) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক।

মানসুরা ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শামসুন নাহার হলের ভিপি প্রার্থী হয়েছিলেন। তাঁর বাবা প্রয়াত অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী। তালিকা ঘোষণার পর তিনি ফেসবুকে লিখেছেন, ‘সব প্রশংসা মহান আল্লাহ তায়ালার।’
মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের আরেক প্রতিনিধি সানজিদা ইয়াসমিন। ইডেন কলেজের ২০০৭-০৮ সেশনের এই শিক্ষার্থী স্ট্রিমকে জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব তিনি।

বিএনপির মনোনয়ন পাওয়া কয়েকজন গত ১২ জানুয়ারি সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। তাঁরা হলেন- ঢাকা-১৪ আসনে মায়ের ডাক- এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, যশোর-২ আসনের সাবিরা সুলতানা ও শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন।
তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বিএনপির মনোনয়ন পাওয়া ৩৬ জনের মধ্যে আটজন আগেও সংরক্ষিত আসনে সদস্য ছিলেন। তাঁরা হলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলী ও সুলতানা আহমেদ।
তালিকায় এমন দুজন স্থান পেয়েছেন, যাদের স্বামী, বাবা ও শ্বশুর সংসদ সদস্য। তাঁরা হলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। তাঁর বাবা বর্তমান সরকারের সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী; শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরেকজন হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা। তাঁর স্বামী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য।
স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইনও বিএনপির মনোনয়ন পেয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমি সংসদে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চাই। আইন প্রণয়ন ও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করব।’
জাতীয়তাবাদী মহিলা দল থেকে মনোনয়ন পেয়েছেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
সুলতানা আহমেদ স্ট্রিমকে বলেন, ‘সংসদ আইন প্রণয়নের জায়গা। সেখানে আমরাও আইন প্রণয়নে সহযোগিতা করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনাগুলো বাস্তবায়নে সহযোগিতা করব।’
বিএনপির মিডিয়া সেল থেকে মনোনয়ন পেয়েছে দুজন; মাহমুদা হাবিবা ও বিএনপির সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি থেকে তিনজন মনোনয়ন পেয়েছেন। তাঁরা হলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, কেন্দ্রীয় নেতা আরিফা সুলতানা ও নাদিয়া পাঠান।

এদিকে, সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাওয়া সুবর্ণা সিকদারের (ঠাকুর) বিরুদ্ধে বর্তমানে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠছে। সুবর্ণা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে দাবি স্থানীয় বিএনপি নেতাকর্মীর।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, অভিজ্ঞ, রাজপথে নিপীড়িত ও নির্যাতিত যারা, তারা মূল্যায়িত হয়েছেন। এটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয় সাধারণ সদস্যের (এমপি) বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩ এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা একটি সংরক্ষিত আসন পাবেন।

ভারতে মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধ না হলে কলকাতা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই তালিকায় দেশের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদের প্রার্থীদের নাম স্থান পেয়েছে।
৪ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে আজ রোববার ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
১৫ ঘণ্টা আগে
ভারতে মুসলিম নিপীড়ন ও আসামে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আগামীকাল রোববার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস।
১ দিন আগে