স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ প্রার্থীর নাম গত সোমবার ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিএনপি। তবে এই তালিকায় সরাসরি নির্বাচনের মতো সংরক্ষিত আসনেও সাংস্কৃতিক অঙ্গনের কোনো নারী শিল্পী জায়গা পাননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করলেও বিএনপি নেতারা বলছেন, বর্তমান সংসদের গুরুত্ব বিবেচনায় অভিজ্ঞ রাজনীতিবিদদেরই প্রাধান্য দেওয়া হয়েছে।
বিএনপি নেতারা জানান, ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরেছে, তাই সংসদীয় কার্যক্রমে অভিজ্ঞদের প্রয়োজন। এছাড়া গত ১৭ বছরে যেসব ত্যাগী নেতাকর্মী হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের মূল্যায়ন না করে অন্যদের মনোনয়ন দেওয়া রাজনৈতিক কর্মীদের প্রতি অন্যায় হবে বলে তাঁরা মনে করেন। সাংস্কৃতিক ব্যক্তিত্বদের তাঁদের অভিজ্ঞতা অনুযায়ী অন্য ক্ষেত্রে কাজে লাগানোর আশ্বাস দেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘বর্তমান সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ ঘিরে দলীয় প্রধানের বিশেষ পরিকল্পনা বাস্তবায়নে অভিজ্ঞ রাজনীতিবিদদের প্রয়োজন। সে কারণেই শিল্পীদের রাখা হয়নি। তবে তাঁদের অন্য ক্ষেত্রে কাজে লাগানোর পরিকল্পনা আমাদের আছে। সংসদে অভিজ্ঞদের পাশাপাশি কিছু নবীনকেও সুযোগ দেওয়া হয়েছে।’
অন্যদিকে, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা বলছেন, সংসদের সৌন্দর্য হলো সব পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তাদের আশঙ্কা, মূল্যায়ন না পেলে সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়রা রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।
জাসাস সভাপতি অভিনেতা হেলাল খান বলেন, ‘আমাদের লোকজন খুবই মনোক্ষুণ্ণ। সরাসরি নির্বাচনে মূল্যায়ন না হলেও সবাই সংরক্ষিত আসনে সুযোগ আশা করেছিল। তা না হওয়ায় সবার মধ্যে ক্ষোভ রয়েছে। তাহলে আমাদের রাজনীতি করার প্রয়োজন কী?’
তিনি আরও বলেন, ‘সহকর্মীরা বলছেন, আমাকেও মূল্যায়ন করা হয়নি। এতদিন আমি তাদের আশ্বস্ত করেছি, সামনে সুযোগ আসবে। কিন্তু এখন প্রশ্ন উঠছে।’
সংরক্ষিত আসনের জন্য বিএনপির মনোনয়ন চেয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, অভিনেত্রী শবনম বুবলী এবং রুকাইয়া চমক। কনকচাঁপা ও বেবি নাজনীন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন আন্দোলনেও সক্রিয় ছিলেন।
মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন কনকচাঁপা। এক পোস্টে তিনি লেখেন, ‘সরাসরি নির্বাচনে অংশ নিতে চেয়েও মনোনয়ন পাইনি। পরে গ্রামের মানুষের চাহিদার কারণে সংরক্ষিত আসনে চেষ্টা করি, সেখানেও মূল্যায়ন পাইনি। দল হয়তো ভেবেছে আমি “ভাতের মাড়” টাইপ মানুষ। তবে গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু আমার বাকি আছে।’
বর্তমানে চীন সফরে থাকা বেবী নাজনীন এ নিয়ে কোনো মন্তব্য না করলেও অভিনেত্রী রুকাইয়া চমক ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি লেখেন, ‘রাজনীতিতে আমি নতুন। দল থেকে যে সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আমার লক্ষ্য দেশ ও দশের সেবা করা এবং হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরা।’

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
২১ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে