স্ট্রিম প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতের শুরুতেই হুমা খান জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
গত ২৯ জুলাই জাতিসংঘের মানবাধিকার সংস্থার উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ জামায়াতের আমির বক্তব্য দিয়েছিলেন, সে জন্য হুমা খান তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁরা বাংলাদেশে বিরাজমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ সামগ্রিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামীর উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি জানতে চান এবং জামায়াতের আমির সেসব প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।
উল্লেখ্য, জামায়াতের আমির ‘জুলাই শহীদদের’ নিয়ে জামায়াতে ইসলামীর প্রকাশিত ১২ খণ্ডের ইংরেজি সংস্করণের বই তাঁদের উপহার দেন।
এ সময় জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান প্রমুখ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬