স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। কারা যোগ দিচ্ছেন, তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই-বাছাইয়ের জন্য ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে দলটি।
দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এনসিপির সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদানের ক্ষেত্রে যাচাই-বাছাই, মূল্যায়নপূর্বক যোগদান কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব পালনের লক্ষ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করা হয়েছে।’
ছয় সদস্যের এই কমিটিতে আছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
গত ১৯ এপ্রিল রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশের’ (আপ বাংলাদেশ) শীর্ষ তিন নেতা—আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখপাত্র শাহরিন ইরা ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এনসিপিতে যোগ দেন। তাদের সঙ্গে প্ল্যাটফর্মটির অন্তত ৩০ সক্রিয় কর্মীও এনসিপির পতাকা তলে আসেন।
এরপর ২৪ এপ্রিল বিএনপির বহিস্কৃত নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং রেলের অনিয়ম নিয়ে আন্দোলনকারী মহিউদ্দিন রনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন।
এছাড়া চলতি মাসের ৫ তারিখ জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান এবং ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর সপ্তম বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইনও দলটিতে নাম লেখান।
এনসিপি বলছে, জুলাই আন্দোলনের আহতদের একটি বড় অংশও তাদের সঙ্গে যুক্ত হয়েছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬