স্ট্রিম প্রতিবেদক

ছয় সিটি করপোরেশনে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় মেয়ররা পালিয়ে গেলে সিটি করপোরেশনগুলো নেতৃত্বশূন্য হয়। আমরা তখন দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছিলাম। কিন্তু বিএনপির বিরোধিতার কারণে সেই নির্বাচন আয়োজন করা যায়নি। বরং সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সিটি করপোরেশনগুলোতে দলীয় ব্যক্তিদের পুরস্কারস্বরূপ প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটি গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এর মাধ্যমে দায়হীন ব্যক্তিদের কাছে দেশের বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তুলে দেওয়া হলো।
ইসলামী আন্দোলনের এই মুখপাত্র বলেন, নির্বাচিত মেয়ররা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। প্রতিনিধির অনুপস্থিতিতে জনপ্রশাসন থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হলে তাঁদেরও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে। কিন্তু এখন যাঁদের রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হলো, তাঁদের দায়বদ্ধতা কার কাছে? দলের প্রতি আনুগত্যের পুরস্কার হিসেবে জনগণের প্রতিষ্ঠানকে কেন তাঁদের হাতে তুলে দেওয়া হবে?
তিনি আরও বলেন, আমরা জোর দাবি জানাচ্ছি যে, ছয়টি সিটি করপোরেশনে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে তা বাতিল করে দ্রুত নির্বাচনের আয়োজন করুন। স্থানীয় সরকারকে কোনো দলের আনুগত্যের ‘প্রাইজ পোস্ট’ হতে দেওয়া যায় না।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে