স্ট্রিম প্রতিবেদক

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের প্রতিবাদে দুই দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের আমির মাওলানা মামুনুল হক জানিয়েছেন, আগামী ১৮ জুন ঢাকায় এবং ১৯ জুন সারা দেশে একযোগে এ কর্মসূচি পালিত হবে।
রোববার (১৪ জুন) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মামুনুল হক বলেন, ‘শিশুদের শিক্ষাক্রমে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের পরিবর্তে সাংস্কৃতিক উপাদান চাপিয়ে দেওয়ার এই উদ্যোগ দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের বিরুদ্ধে।’ তিনি অবিলম্বে এ উদ্যোগ বাতিল করে প্রাথমিক স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা জোরদারের দাবি জানান।
বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, বেকারত্ব, দুর্নীতি ও ব্যাংকিং খাতের অনিয়মে সাধারণ মানুষ চরম দুর্দশায় রয়েছেন। তিনি আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এ বাজেট জনগণের সমস্যার সমাধান না করে ভবিষ্যতে নতুন ঋণ ও করের বোঝা তৈরি করবে।
অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া জনগণের অর্থ উদ্ধারে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই, যা অত্যন্ত উদ্বেগজনক। সুশাসন নিশ্চিত না করলে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা কোরবান আলী কাসেমী ও মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং মাওলানা শরীফ সাইদুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৫ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৩ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে