স্ট্রিম প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার আগামী ১৭ তারিখ জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে, কিন্তু এর মাধ্যমে কোনো আইনগত ভিত্তি তৈরি হচ্ছে না, এটি শুধুই আনুষ্ঠানিকতা।’ জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট চেয়েছেন তিনি।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৭ দফা দাবিতে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) মানববন্ধন করেছে সাতটি দল। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত জাগপার মানববন্ধনে ওপরের মন্তব্য করেন রাশেদ প্রধান।
রাশেদ খান বলেন, ‘বিএনপি আগে গণভোটে রাজি না থাকলেও এখন নির্বাচনের দিন গণভোট করতে চায়। একই দিনে দুই ভোট হলে গ্রামাঞ্চলে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট কার্যক্রম সম্পন্ন করা দুরূহ হয়ে যাবে। প্রতীকনির্ভর জাতীয় নির্বাচন মুখ্য এবং প্রশ্ননির্ভর গণভোট গৌণ হয়ে যাবে। জুলাই জাতীয় সনদ নিয়ে এই হেলাফেলা করা যাবে না।’
মানববন্ধন থেকে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করে দল হিসেবে আওয়ামী লীগের মতোই তাদের বিচার শুরুর দাবি তোলা হয়। আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন ও নতুন করে নিয়োগ পাওয়া বিএনপিপন্থীদের দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে না জানিয়ে প্রশাসনে রদবদল আনতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা।
জাগপার মানববন্ধনে সংহতি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ বলেন, ‘৫ আগস্টের পর রাজপথে আন্দোলন করতে হবে এটা বুঝতে পারি নাই। সাতটি দল বাধ্য হয়ে রাজপথে নেমে এসেছে।’ আগামী নির্বাচন পিআর পদ্ধতি এবং একমাত্র পিআর পদ্ধতিতেই করতে হবে বলেও মন্তব্য করেন তিনি

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬