স্ট্রিম সংবাদদাতা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় লাঠি, সোটা ও কোদাল ব্যবহার করা হয়। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবদুল হালিম অভিযোগ করে বলেন, তিনি ও তাঁর দলীয় নেতাকর্মীরা ওই এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির লোকজন তাঁদের একটি বাড়িতে ঢুকতে বাধা দেয়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এতে ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে এলাকায় বিক্ষোভ মিছিল বের করে হামলার বিচার দাবি করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে টবগী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন বলেন, জামায়াতের কর্মীরা বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ঢুকে উসকানিমূলক আচরণ করলে পরিস্থিতির অবনতি ঘটে।
এ ঘটনায় বিএনপির অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন দাবি করে তিনি জানান, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উভয়পক্ষে আহতের দাবি করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। এমনকি হাসপাতাল থেকেও বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ অনবয়নী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তবে দুপক্ষের কেউই এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি। এছাড়া কোনো অভিযোগ থাকলে সহকারী রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬