স্ট্রিম প্রতিবেদক

সাইফ ইবনে সারওয়ারকে আহ্বায়ক এবং নাজমুল বাশারকে সদস্যসচিব করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির এই তালিকা প্রকাশ করা হয়।
কমিটিতে সুইজারল্যান্ড প্রবাসী তাজুল ইসলাম শামীমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং যুক্তরাজ্য প্রবাসী মেহেদী মোহাম্মদকে সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জার্মানি প্রবাসী তামান্না ইয়াসমিনকে সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক এবং যুবাইর আহমেদ সরদার ও আলমগীর চৌধুরী আকাশকে মুখ্য সংগঠক করা হয়েছে।
এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন মুহাম্মাদ রাসেল (ইতালি), ডা. মো. আবদুল মোহাইমিন (যুক্তরাষ্ট্র), নিশু রহমান (অস্ট্রেলিয়া), ফয়সাল আহমেদ নুর (সৌদি আরব), রোকেয়া পারভীন (কানাডা), মেহেদী হাসান (কুয়েত) এবং মোহাম্মদ শরীফুল ইসলাম (পোল্যান্ড)।
কমিটিতে যুগ্ম সদস্যসচিব হিসেবে ড. ফায়ের মাহমুদ (জার্মানি), রেজওয়ান হিমেল (ফ্রান্স), এম. এইচ. সিদ্দিক (যুক্তরাষ্ট্র) ও ইয়াছির আল আমিনসহ (অস্ট্রেলিয়া) ৯ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে পর্তুগাল, জাপান, মালয়েশিয়া ও ওমানসহ বিভিন্ন দেশের ১২ জন প্রতিনিধি যুক্ত হয়েছেন।
সংগঠক হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে থাকা ২০ জন প্রবাসী নেতা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অ্যালায়েন্স প্রবাসীদের অধিকার রক্ষা এবং এনসিপির রাজনৈতিক দর্শন আন্তর্জাতিক মহলে তুলে ধরতে কাজ করবে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬