স্ট্রিম সংবাদদাতা

জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ভালো কাজে সরকারকে সহযোগিতা আর অন্যায়-জুলুমের ব্যাপারে তীব্র বিরোধিতা করবে বিরোধী দল।
শুক্রবার দুপুরে ময়মনসিংহের টাউনহল মিলনায়তনে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে সুরক্ষা দেয়ার জন্য জামায়াত সব সময় নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে। আমরা অনিয়তান্ত্রিক, হটকারি পদ্ধতিতে সহিংসতা ও চরমপন্থার কোনো পথকে ইসলামি পথ বলে মনে করি না।’
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিক হওয়া ও রাজনৈতিক সহিংসতা বন্ধ করার জন্য নিরপেক্ষ নির্দেশনা দেয়া। সেইসাথে দেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন জনগণের কল্যাণে সরকারের ভূমিকা যেন দল নিরপেক্ষ হয়, যেন জনগণের স্বার্থে হয়। এ ব্যাপারে সতর্ক হতে হবে।
বিগত নির্বাচনে ভোট গণনা ও ফলাফল তৈরিতে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে দাবি করে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘জামায়াতে ইসলামী অনেক সংসদীয় আসনে ১-৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে, সেসব আসনের সংখ্যা হবে ৫০-এর ঊর্ধ্বে। আমরা নির্বাচন নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছি, বিধি অনুযায়ী নির্বাচনের এসব বিষয় নিয়ে আমরা আদালতে যাব। যেসব আসনে অনিয়ম হয়েছে তা পুনঃগণনা করে নিরক্ষেপ তদন্ত করে ইনসাফপূর্ণ সমাধানের জন্য আদালতের স্মরণাপন্ন হব ইনশাআল্লাহ।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যাপক মো. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে রুকন সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম, মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, আনোয়ার হাসান সুজন, সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান প্রমুখ।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় গঠিত সমমনা ইসলামি সংগঠন ‘ন্যাশনাল উলামা অ্যালায়েন্স’-এর ৮৭ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা আশরাফ উদ্দিন মাহদীকে আহ্বায়ক এবং মাওলানা সানাউল্লাহ খানকে সদস্য সচিব করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এখন আলোচনায় সিটি করপোরেশন নির্বাচন। রাজধানী ঢাকার দুই সিটির নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। প্রায় এক বছর আগে থেকে সিটি নির্বাচনের কাজ শুরু করা বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন পর্যন্ত মেয়র প্রার্থী চূড়ান্ত করতে পারেনি।
১৯ ঘণ্টা আগে
সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে, তবে বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হবে এবং এর সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
২০ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে। যিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
২০ ঘণ্টা আগে