স্ট্রিম প্রতিবেদক

প্রায় দেড় যুগ পর লন্ডনে নির্বাসন জীবন কাটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন ঘিরে নানা আয়োজনের মধ্যেই ‘১৭ বছর পর ঘরে ফেরার গল্প’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয়তাবাদী আলোকচিত্রীদের প্লাটফর্ম ‘ছবির গল্প’।
প্রতিযোগিতাটিকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে থাকছে ‘মোবাইল ফটোগ্রাফি’; যাতে থাকবে (শৌখিন) সিঙ্গেল ইমেজ। বি গ্রুপে সিঙ্গেল ইমেজের ডিএসএলআর ফটোগ্রাফি এবং গ্রুপ সি-তে ‘ফটো স্টোরি’র ডিএসএলআর ফটোগ্রাফি।
গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’ থেকে তিনজন বিজয়ী নির্ধারণ করা হবে। গ্রুপ ‘সি’ থেকে একজন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। এছাড়াও নির্বাচিত সব আলোকচিত্রী পাবেন শুভেচ্ছা উপহার, সার্টিফিকেট, স্মারক উপহার এবং মিলবে ছবির গল্প টিমের সঙ্গে কাজ করার সুয়োগ। আর বিজয়ীদের জন্য রয়েছে ড্রোন, ল্যাপটপ, স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরাসহ নানা পুরস্কার।
এছাড়াও আলোকচিত্র প্রতিযোগিতার সেরা ছবি গুলো নিয়ে ২০২৬ সালের ক্যালেন্ডার ও বুকলেট প্রকাশ করা হবে এবং বাছাইকৃত ছবির কপিরাইট ফটোগ্রাফারেরই থাকবে। তবে আয়োজকদের প্রয়োজনে এই ছবিগুলো অবাণিজ্যিক ব্যবহার করার অধিকার থাকবে জানান ছবির গল্পের প্রধান আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ।
তিনি বলেন, ‘প্রিয় নেতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সারাদেশের মানুষের মাঝে বিপুল উৎসাহ- উদ্দীপনা বিরাজ করছে। নেতার প্রতি নেতা-নেতা-কর্মী সহ জনগণের আবেগকে ফ্রেম বন্দি রেখে আজীবন সংরক্ষণ করে রাখতেই ছবিরগল্পের এই খুদ্র প্রয়াস। যারা ফটোগ্রাফিকে ভালোবাসেন, শখের বসে বা পেশাদার আলোকচিত্রী হিসাবে কাজ করেন তাদের প্রতি আমার আহবান, আপনারা ঐতিহাসিক মহুর্তগুলো ফ্রেমবন্দী করে ইতিহাসের অংশ হোন।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬