স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স পোস্টের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নারী নেতৃত্ব প্রসঙ্গে ওই পোস্টের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। জামায়াত বলছে, তাদের আমিরের অ্যাকাউন্টটি ‘ষড়যন্ত্রমূলকভাবে’ হ্যাক করা হয়েছিল। এ ঘটনায় আইনি পদক্ষেপসহ নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার ঘোষণা দিয়েছে জামায়াত।
শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে হওয়া ওই পোস্টে লেখা ছিল, ‘আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ।’
এ নিয়ে নারী ও রাজনৈতিক অঙ্গণে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, এই ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাতে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, হ্যাকিংয়ের মাধ্যমে কিছু সময়ের জন্য আমিরে জামাতের অ্যাকাউন্ট থেকে ‘খুব খারাপ ও আপত্তিকর’ পোস্ট দেওয়া হয়, যা জামায়াতে ইসলামীর আদর্শ ও অবস্থানের সম্পূর্ণ বিপরীত। তাঁর ভাষায়, ‘এটা স্পষ্টভাবে একটি গভীর ষড়যন্ত্র—জামায়াতে ইসলামীর আমিরে জামাত ও শীর্ষ নেতাদের বিতর্কিত করার জন্য।’
তিনি আরও বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানিয়ে বিবৃতি দিয়েছি, রাতেই থানায় জিডি করেছি এবং আইনি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। এটি একটি চরম বাড়াবাড়িমূলক কাজ।’
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সাইবার সিকিউরিটি টিমের পক্ষ থেকে ঘটনার প্রযুক্তিগত দিক ব্যাখ্যা করেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মাহমুদ রহমান। ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, ‘৩১ জানুয়ারি বিকাল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। ৪টা ৫৫ মিনিটের দিকে আমরা বিষয়টি নোটিস করি এবং নিশ্চিত হই যে এটি হ্যাক হয়েছে।’
তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই আমরা পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হই। বিকাল ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তন করা হয় এবং ৫টা ২২ মিনিটে আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিই যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।’
সাইবার টিমের পক্ষ থেকে আরও জানানো হয়, একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ধরনের পোস্ট দেওয়া হয়, যা থেকে বোঝা যায় এটি পূর্বপরিকল্পিত একটি সমন্বিত সাইবার আক্রমণ।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৫ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৩ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে