স্ট্রিম প্রতিবেদক

বিদেশের মাটিতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী জেলা জামায়াত আয়োজিত আল-হেলাল একাডেমিতে অনুষ্ঠিত নীলফামারী-২ (সদর) আসনের দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেছেন, 'ফ্যাসিবাদের জননী হিসেবে শেখ হাসিনা দেশের সম্মান নষ্ট করেছেন। বিদেশেও বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছেন। নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগ শুধু তাঁকেই আঘাত করেনি, বরং তারা চব্বিশের গণঅভ্যুত্থানের সম্মানকে ভূলুণ্ঠিত করেছে। এমনকি সেখানে তাঁকে জুলাই সন্ত্রাসী আখ্যা দিয়ে স্লোগান দিয়েছে। এতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের মধ্যে এখনও অনুশোচনা আসে নাই। তারা বাংলাদেশেও ফ্যাসিজম কায়েম করেছে, বিদেশেও বাংলাদেশের ভাবমর্যাদা বিনষ্ট করছে। আমরা ফ্যাসিবাদের বিচার দ্রুত ত্বরান্বিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।'
মাওলানা আবদুল হালিম আরও বলেন, দেশবাসীর আশঙ্কা সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন ১৪, ১৮ ও ২৪-এর মতো হবে। এই তিনটি নির্বাচনে বাংলাদেশের চার কোটি তরুণ ভোট দিতে পারে নাই। আমরা চাই উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে সবাই যেন ভোট দিতে পারেন। তিনি বলেন, দেশবাসী দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে ভোট দিয়েছেন। সেখানে শতকরা ৮০ ভাগ ভোট পড়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে অন্যন্য। ডাকসুর মতো আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রত্যাশা করেন।
মাওলানা আবদুল হালিম পিআর পদ্ধতি সম্পর্কে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো মনোনয়ন-বাণিজ্য থাকবে না। এই পদ্ধতির নির্বাচন দল, দেশ এমনকি রাজনীতির জন্যও লাভ। পিআরের সবচেয়ে বড় সুফল হল কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। তাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে আগামীর নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গঠন করতে চায়। এই লক্ষ্যে আমীরে জামায়াতের স্লোগান হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সৎ ও চরিত্রবান মানুষ প্রয়োজন। ভোটাররাই ঠিক করবে আগামীর নতুন বাংলাদেশ কারা চালাবে। দেশবাসী ভাল করেই জানে, দুর্নীতিমুক্ত দেশ কারা গড়তে পারবে এবং ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা কারা বাস্তবায়ন করতে পারবে। তিনি বলেন, নির্বাচনী কাজে আমাদের সকলকে ভূমিকা পালন করতে হবে। ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার মেসেজ দিতে হবে। প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে আমাদের আবেদন পেশ করতে হবে।
নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে দায়িত্বশীল কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিসদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, নীলফামারী জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬