স্ট্রিম ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ৬৩১টি ভোট।
এই পদে জুমার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আবু বকর সিদ্দিক ৯৭৯ ভোট পেয়েছেন। এ ছাড়া সালেহীন অয়ন ১১৭০, বি এম ফাহমিদা আলম ১০৫৭, মাহমুদ শিকদার ৩৫১ ভোট পেয়েছেন।
শিবির সমর্থিত প্যানেল থেকে মনোনয়ন পেয়ে আলোচনায় এসেছিলেন জুমা। এ বিষয়ে গণমাধ্যমকে সেসময় জুমা জানিয়েছিলেন, নির্বাচনী জোট মানেই শিবিরে যোগ দিয়েছি বিষয়টি এমন নয়। আমি সবার জন্য ওপেন ছিলাম। শিবির আমাকে অ্যাপ্রোচ করেছে, আমি তাঁদের সঙ্গে জোটবদ্ধ হয়েছি।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শিবিরের ‘বট আইডি’র শিকার হয়েছিলেন, তাঁর এমন বক্তব্যও ব্যাপক আলোচিত হয়। এক ফেসবুক পোস্টে ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘শিবিরের বট আইডির এটাক (অ্যাটাক) আমিও কম খাই নাই। মোটামুটি সবার রুট লেভেলই সেইম, বাম বাদে। এদিকে একটা দলের মনসুরার মতো পোস্টেড নেত্রী সেবাদাসী বললে কোনো প্রতিবাদ হয় না; কিন্তু কে কাকে সমর্থন করসে সেটা নিয়ে তারে নেতা বানাইয়া ফাঁসি চাওয়া যাবে।’
ওই পোস্টে জুমা আরও লেখেন, ‘স্লাটশেমিং এর ব্যাপারে আমি কোনো প্যানেলে যাওয়ার আগে একবার শিবিরের এক নেতাকে একটা ইস্যু এড্রেস করেছিলাম। তার এপ্রোচ কী। আর আমার সাথে হওয়া অন্যায়ের ব্যাপারে অবগত করার পরেও আরেক দলের নেতার এপ্রোচ কী। যারা পার্থক্য দেখাতে বলসেন, নেন। দেখাইলাম।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে