স্ট্রিম প্রতিবেদক

গুজব ও অপতথ্যভিত্তিক উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এসব দাবি জানায়।
ছাত্রদল নেতাদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেন্দ্র করে অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে চরম উসকানিমূলক, অশালীন ও ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। অপতথ্য ছড়িয়ে একপ্রকার কৃত্রিম রাজনৈতিক অস্থিরতার পরিবেশ তৈরি করা হয়েছে। ‘ডিইউ ইনসাইডার’, ‘ঢাবি কণ্ঠস্বর’ ও ‘ডিইউ অবজারভার’ নামের ফেসবুক পেজ থেকে নিয়মিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর পরিবারের সদস্য, নারী নেত্রী ও সাংস্কৃতিক-রাজনীতি সচেতন শিক্ষার্থীদের টার্গেট করা হচ্ছে। এসব পেজ থেকে তাঁদের নিয়ে নিয়মিত অশালীন কুৎসা রটানো ও ব্যক্তিগত আক্রমণ করে প্রচারণা চালানো হচ্ছে।
ছাত্রদলের দাবি, এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত অসাধু চক্রের সঙ্গে সাম্প্রতিককালে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ জনসমক্ষে এসেছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসী তামী স্ট্রিমকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক এই অসাধু চক্রের সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও ক্ষুণ্ন হবে। এসব উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে ভবিষ্যতে আরও অনেক সহিংস পরিস্থিতির উদ্ভব হওয়ার আশঙ্কা করছি।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬