৭০ অনুচ্ছেদ এমপিদের স্বাধীন ভোটাধিকারে বড় বাধা: জামায়াত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৩: ৩৬
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন। ছবি: সংগৃহীত

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন। তিনি বলেন, এই অনুচ্ছেদ স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় বাধা। আমাদের দাবি, জুলাই সনদের আলোকে যেকোনো মূল্যে ভবিষ্যতে ধারাটি সংশোধন করতে হবে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা-১৬ আসনের এমপি আব্দুল বাতেন।

১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়ন বৈধ হওয়ার পর তিনি বলেন, রাষ্ট্রপতি পদে যাচাই-বাছাই শেষে আমাদের প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছেন। অলি আহমেদ ১১ দলের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেবেন।

এক প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন, আমার মনে হয় না প্রার্থিতা প্রত্যাহার করা হবে। কেন না ১১ দলীয় ঐক্যের সিদ্ধান্তেই শেষ পর্যন্ত নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আমরা চাই দীর্ঘদিন পর যে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, সেখানে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকুক। তবে বিষয়টি আরও সুন্দর হতো যদি সংবিধানের বাধা না থাকতো।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে ‘দল থেকে পদত্যাগ’ ও ‘সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান’ নিয়ে বলা হয়েছে। দল থেকে পদত্যাগের বিষয়ে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যদি যে দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই দল থেকে পদত্যাগ করেন, তাহলে তাঁর আসন শূন্য হবে।

দলের বিপক্ষে ভোটদান নিয়ে বলা হয়েছে, ‘কোনো সংসদ সদস্য সংসদে তাঁর দলের বিপক্ষে ভোট দিলে বা ভোট দেওয়া থেকে বিরত থাকলে (যদি দল ভোট দেওয়ার নির্দেশ দেয়) তাঁর আসন শূন্য বলে গণ্য হবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

৭০ অনুচ্ছেদ এমপিদের স্বাধীন ভোটাধিকারে বড় বাধা: জামায়াত