রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

গত ১৩ আগস্ট ১১ দলীয় ঐক্যের নেতারা রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও সিইসির কাছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন।

ইসি সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টায় বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই শুরু করবে কমিশন।

ইসি জানিয়েছে, রোববার যাচাই-বাছাই শেষে চূড়ান্ত বৈধ প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

বিষয়:

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ