স্ট্রিম প্রতিবেদক

সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। বরং আবারও ফ্যাসিবাদের উত্থান হবে। তাই নির্বাচনের আগেই মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে জামায়েতে ইসলামী। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। সাত দফা দাবি তুলে ধরেন তিনি।
সাত দফা দাবিতে ১৯ জুলাই (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত মনে করে, সংস্কার ছাড়া আগামী জাতীয় নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের উত্থান হবে। তাই কোনো ষড়যন্ত্র যাতে সংস্কারকে বিঘ্নিত করতে না পারে, তা নিশ্চিত করা প্রয়োজন।
জামায়াতের সাত দফা দাবির মধ্যে রয়েছে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’নিশ্চিত করা, নির্বাচনের আগে জুলাইসহ সব গণহত্যার বিচার, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা।
এ সময় গোলাম পরওয়ার বলেন, দেশে নির্বাচনী মাঠের সমতা নেই। লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে। মৌলিক সংস্কারের দাবি তোলা হবে সমাবেশে। কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয়, এ জন্য রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে। নির্বাচনের আগেই তাই মৌলিক সংস্কার করতে হবে। সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। আরেকটা ফ্যাসিবাদের উত্থান হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বেলা দুইটায় মূল সমাবেশ শুরু হবে। তবে জামায়াতের সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে সকাল ১০টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। মূল সমাবেশে উপস্থিত থাকবেন বিভিন্ন ইসলামি দল ও রাজনৈতিক দলের নেতারা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইয়ে আহত ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরপর্বে গোলাম পরওয়ার বলেন, ‘বিশ্বের প্রায় নব্বইটি দেশে পিআর পদ্ধতি রয়েছে। পিআরেরও রয়েছে ছয়টি ধরন। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন একটি উপযুক্ত পন্থা। এতে প্রতিটি ভোটের মূল্যায়ন হয়। আনুপাতিক হারে সংসদের আসনগুলোকে দল নমিনেট করে। এখানে কালো টাকা, পেশিশক্তি, মনোনয়ন-বাণিজ্য থাকে না। একটা কোয়ালিটি পার্লামেন্ট হয়। অনেক সুবিধা এখানে আছে। জাতীয় সমাবেশে জাতীয় নেতা ও আমীরে জামায়াত এ বিষয়ে বক্তব্য রাখবেন।’
এ সময় গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার নিন্দা জানান গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াতের ১৯ জুলাইয়ের সমাবেশকে সুষ্ঠু ব্যবস্থাপনায় রাখতে ৬ হাজার স্বেচ্ছাসেবক, সমাবেশস্থলে ১৫টি মেডিকেল বুথ ও বিভিন্ন জেলা থেকে আসা গাড়ি পার্কিংয়ের জন্য ১৫টি স্পট নির্ধারণ করা হয়েছে। সমাবেশ সফল করতে জামায়াত আটটি উপকমিটি গঠন করেছে। উপকমিটিগুলোর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে এই সমাবেশ।
সমাবেশের ব্যবস্থাপনা সম্পর্কে গৃহীত পদক্ষেপ সম্পর্কে গোলাম পরওয়ার বলেন, মূল মঞ্চটি হবে ২২০ ফিট লম্বা। মাঠের ভেতরে-বাইরে ৩৩টি এলইডি স্ক্রিন থাকবে। মাঠের বাইরে যতদূর পৌঁছানো সম্ভব আওয়াজ পৌঁছানোর জন্য ৩১০টি মাইকের হর্ন আপাতত বসানো হচ্ছে। ৫০ হাজার বোতল মিনারেল ওয়াটার থাকবে।
সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য দুর্ভোগের জন্য সংবাদ সম্মেলন থেকে নগরবাসীর কাছে আগাম ক্ষমা প্রার্থনা করে দলটি। দুর্ভোগের বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তারা নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬