স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক পোলিং এজেন্ট প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ মঙ্গলবার সকালে কার্জন হল কেন্দ্রে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
রাকিব বলেন, সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। কেন্দ্রের ভেতরে যাঁরা রয়েছেন, তাঁরা জানিয়েছেন— পোলিং এজেন্ট কম থাকায় কেউ যদি দুটি ব্যালট পেপার পায়, সেটি যাচাই করা সম্ভব হবে না। অর্থাৎ মনিটরিং করার ব্যবস্থা যেহেতু কম, দুটো ব্যালট পেপার পাওয়ার আশঙ্কা রয়েছে। এটি বড় ধরনের আশঙ্কা। গতকালই এ নিয়ে আমাদের পর্যবেক্ষণ ছিল।
তিনি আরও বলেন, প্রতি কেন্দ্রে আটজন করে পোলিং এজেন্ট দেওয়ার কথা ছিল। সে অনুযায়ী আমরা নামও জমা দিয়েছিলাম। কিন্তু দেওয়া হয়েছে একজন করে। কেন্দ্রে ২০-৩০টি বুথের জন্য একজন এজেন্ট, একজনের পক্ষে দেখা সম্ভব না।
রাকিব বলেন, আমরা নিরাপত্তা পাসও অনেক রাতে পেয়েছি। সুষ্ঠু ভোটের মাধ্যমে যে ফলাফল হবে আমরা তা মেনে নেব।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬