জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন আপ বাংলাদেশের জুনায়েদের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০: ৫৯
আলী আহসান জুনায়েদ। সংগৃহীত ছবি

জুলাই বিপ্লবে অংশ নেওয়া যোদ্ধাদের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তাঁর অভিযোগ, ‘অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা বলেন তিনি।

জুনায়েদ তার পোস্টে লেখেন, দেশে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। জুলাই যোদ্ধাদের ওপর হামলা এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি রাষ্ট্রীয় উদাসীনতা ও দায়হীনতার নগ্ন প্রকাশ।

তিনি আরও অভিযোগ করেন, অপরাধ করেও সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে। আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং গ্রেপ্তারকৃতরা রহস্যজনকভাবে জামিন পেয়ে যাচ্ছে। এছাড়া দিল্লিতে পলাতক আওয়ামী নেতাদের পক্ষ থেকে নিয়মিত প্রকাশ্য হুমকি এবং ভারতীয় মদদে জুলাই যোদ্ধাদের ওপর চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে।

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই নেতা লেখেন, রাষ্ট্র ও সরকার আসলে কী করছে, নাকি তারা নীরব দর্শকের ভূমিকায়? স্পষ্ট কথা, খুনি ও সন্ত্রাসীদের ক্ষেত্রে কোনো রকম ছাড় চলবে না। এখানে কোনো সুশীলতা চলবে না। উদ্ভূত পরিস্থিতিতে জুলাই বিপ্লব রক্ষার একমাত্র পথ হিসেবে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির দৃঢ় ও আপসহীন ঐক্য গড়ে তোলার আহ্বান জানাই।

এছাড়া তিনি অবিলম্বে সারা দেশে সক্রিয় আওয়ামী সন্ত্রাসী ও অপরাধীদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন, তাদের অবস্থান শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান।

বিষয়:

সম্পর্কিত