স্ট্রিম প্রতিবেদক

শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে আগামীকাল শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, শুক্রবার জুমার নামাজের পর একযোগে সারা দেশে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ সহ্য করা হবে না। সাগর-রুনি হত্যা মামলার মতো যেন এই বিচার প্রক্রিয়াও তারিখের পর তারিখ ঝুলে না থাকে, সে বিষয়ে তিনি সরকারকে সতর্ক করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে ইনকিলাব মঞ্চ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’
আন্দোলনের ধারাবাহিকতা উল্লেখ করে জাবের বলেন, ‘শুক্রবারের বিক্ষোভ মিছিলের পর দাবি আদায় না হলে পর্যায়ক্রমে অবরোধ কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন যমুনা ভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে এবং সবশেষে সংসদ ভবন ঘেরাও করার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’
সংগঠনটির সদস্যসচিব আরও বলেন, ‘ইনকিলাব মঞ্চকে সাধারণ বা অসহায় ভাবার অবকাশ নেই কারণ তাদের সাথে জনগণের অকুণ্ঠ সমর্থন রয়েছে। বর্তমান সরকার এবং এর পেছনে ইন্ধনদাতাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের শক্তির বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা কারও নেই। তাই পরিস্থিতি শান্ত রাখতে অনতিবিলম্বে শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬