স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন কমিশনারদের একজন একটি রাজনৈতিক দলের মতো করে কথা বলছেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলন, জামায়াতসহ সাতটি রাজনৈতিক দলের উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
মতিঝিলের মানববন্ধনে অংশ নিয়ে গাজী আতাউর রহমান বলেন, তফসিল ঘোষণার আগেই জুলাই সনদের বিষয়ে গণভোট আয়োজন করতে হবে। না হলে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। এমনকি জাতীয় নির্বাচন নিয়েও শঙ্কা দেখা দিতে পারে।
একজন নির্বাচন কমিশনার একটি দলের পক্ষ নিয়ে কথা বলছেন—অভিযোগ তুলে তিনি বলেন, গণভোট আয়োজনের সময় নিয়ে চলমান তর্ক—একটি রাজনৈতিক বিতর্ক। একজন নির্বাচন কমিশনার এই বিতর্কে একটি দলের পক্ষাবলম্বন করার তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগেও পিআর নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের দোহাই দিয়ে একটি দলের পক্ষাবলম্বন করেছিলেন। আমরা তারও নিন্দা জানাই।
সংবিধানের দোহাই দিয়ে সংস্কার বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে ইসলামী আন্দোলনের এ মুখপাত্র বলেন, ‘পিআর নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকেই সংবিধানের দোহাই দেন। জুলাই সনদের অনেক বিষয়ও তো সংবিধানে নেই। তাহলে কি জুলাই সনদের বাস্তবায়নও সংবিধানের দোহাই দিয়ে বাধাগ্রস্ত করা হবে?’
মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না, জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচন জাতি মেনে নেবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটা জনগণের দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আন্দোলনরত দলগুলোর দাবি।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬