স্ট্রিম প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশের উপস্থিতিতে ‘বিএনপি কর্মী-সমর্থকদের মব সৃষ্টি ও হামলার’ ঘটনায় নিন্দা-প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার বাসার সামনে ‘মব সৃষ্টি ও হামলার’ ঘটনা বিএনপি সরকারের ‘ফ্যাসিবাদী’ হয়ে ওঠার ইঙ্গিত বহন করে।
তিনি বলেন, রাশেদ প্রধানের বক্তব্যে একটি শব্দ ব্যবহারকে কেন্দ্র করে পরমত সহিষ্ণু রাজনীতির পরিবর্তে ‘মব সৃষ্টি’ নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কার আকাঙ্ক্ষার পরিপন্থী। আমি রাশেদ প্রধানের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। একইসঙ্গে তাঁর বাসা ও ব্যক্তিগত নিরাপত্তার দাবি করছি।
বিবৃতিতে বলা হয়, যেকোনো রাজনৈতিক ঘটনার প্রতিবাদ রাজনৈতিকভাবে হওয়া উচিত। গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন ও আইনের শাসনের পরিপন্থী– এ ধরনের কোনো ‘মবের’ স্থান বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। জনগণকে ভীত-সন্ত্রস্ত করে যেকোনো প্রকার দুর্বৃত্তায়ন দেশের মানুষ রুখে দেবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, মবের সময় পুলিশ প্রশাসনের নির্বিকার থাকা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এতে করে নাগরিকের আইনের শাসন পাওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব জনি নন্দীর ওপর যে হামলা এবং তাঁকে আটক করা হয়েছে, তার নিন্দা জানাই এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হামলা, চাঁদাবাজি, হাসপাতালে মববাজিসহ রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে নানা অপকৌশল নিয়েছে, যা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। বিএনপিকেই নেতাকর্মীদের উচ্ছৃঙ্খলতা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬