স্ট্রিম প্রতিবেদক

গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে গণসংযোগ কর্মসূচি শুরু করছে ১১-দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে জোটভুক্ত দলগুলোর নেতারা উপস্থিত থেকে এই কর্মসূচি শুরু করবেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সম্পাদক ইয়াসির আরাফাত জানিয়েছেন, সারা দেশে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করবেন ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা।
গতকাল বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি : সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল শেষে ১১-দলীয় ঐক্যের কর্মসূচির কথা জানান এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেন, বিএনপি যেভাবে গণরায়কে অমান্য করছে এবং জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে, তার প্রতিবাদে আমরা রাজপথে নামতে বাধ্য হচ্ছি।
জোটের পক্ষ থেকে ঘোষিত চার দফার মধ্যে রয়েছে— ৯ এপ্রিল সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ, যা সপ্তাহব্যাপী চলবে; ১০ এপ্রিল সব বিভাগীয় শহরে বিক্ষোভ-সমাবেশ এবং ১১ এপ্রিল ৬৪ জেলায় একযোগে বিক্ষোভ মিছিল। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে কনফারেন্স করবে ১১-দলীয় ঐক্য।
এর আগে গত ৭ এপ্রিল মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জোটের পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬