স্ট্রিম সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি কোনো ধনী পরিবারে জন্ম নেইনি। আল্লাহর রহমতে আমি এক কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক-শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করার শামিল হবে।’
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাক দক্ষিণহাটি এলাকায় স্ট্রোকে মৃত্যুবরণ করা জামায়াত সমর্থক শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন। গত ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে জামায়াতের নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে স্ট্রোক করেন শাহ আলম।
শাহ আলমের স্মরণসভায় যোগ দিতে আজ সকাল ৮টার দিকে সড়কপথে কিশোরগঞ্জ শহরে পৌঁছান জামায়াত আমির। পরে ইটনায় স্মরণসভা যোগ দিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষকে সম্মান করা আমার ঈমানী দায়িত্ব। কৃষক-শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন। তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো মনে হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি সামিউল হক ফারুকী, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী, ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য রোকন রেজা শেখ, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম প্রমুখ।
এদিকে, ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালামের (৬০) বাড়িতে যাওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। বিকেলে আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি নিকলী উপজেলার ছাতিরচরে যাবেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬