স্ট্রিম প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে মদের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধীদল বিক্ষোভ করেছে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে ‘মিথ্যা ও ভুয়া’ দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৩ জুন) চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘প্রস্তাবিত বাজেটে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধীদল মিছিল করেছে বলে আজ কক্সবাজারে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি মিথ্যা ও ভুয়া। প্রধানমন্ত্রীর পদে বসে এমন ভুলভাল বক্তব্য বিশ্বের কাছে জাতিকে লজ্জিত করবে।’
জামায়াতের আমির আরও বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে সরকার দীর্ঘ দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনগণের মতামতকে উপেক্ষা করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী। তিনি বলেন, ‘জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের যথাযথ প্রতিফলন দেখতে চায়। সরকার যদি প্রত্যাশা বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে জনগণই কঠিন জবাব দেবে।’
শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে যোগ্য ও দেশপ্রেমিক লোকদের মূল্যায়ন করা হচ্ছে না। ভিন্নমতাবলম্বীদের দমন এবং নগ্ন দলীয়করণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। সংসদে জনগণের সমস্যা, দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়ে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিদেশি শক্তির কাছে ইজারা দেওয়া হবে না। ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করবে।’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, দেশে চাঁদাবাজি ও দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। একটি জবাবদিহিমূলক সরকার এলে এসব অপসংস্কৃতির অবসান ঘটবে। জনগণের ন্যায্য অধিকার আদায় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের সংগ্রাম সংসদ এবং রাজপথ—উভয় জায়গাতেই চলবে।

মদ-জুয়া নিষিদ্ধ এবং মাদকের আখড়া উৎপাটন করলে বিরোধীদল সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (১৩ জুন) চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা ছিল জনগণের। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া সরকারের কারও মধ্যে পরিবর্তনের তেমন কোনো ছাপ দেখা যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে। সীমান্ত হত্যা অব্যাহত রেখে তাদের মুখে বন্ধুত্বের কথা মানায় না।
৩ ঘণ্টা আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে অত্যধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী ও জনবিরোধী বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেছেন, বাজেটে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।
১ দিন আগে