স্ট্রিম প্রতিবেদক

বিএনপি গত ১৬ মাস জাতীয় পার্টিকে (জাপা) আশ্রয় দিয়েছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ তোলেন দলটির নেতারা।
অনুষ্ঠানে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল বলেন, জাতীয় পার্টির এই নির্বাচনে অংশ নেওয়া জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে এক ধরনের প্রতারণা। আমরা মনে করি, এই সুযোগ তারা পেয়েছে বিএনপির কারণেই। গত ১৬ মাস ধরে বিএনপি জাপাকে শেল্টার (আশ্রয়) দিয়েছে। প্রায় আড়াইশো প্রার্থী নিয়ে জাপার নির্বাচনে অংশগ্রহণ জাতির জন্য লজ্জাজনক এবং এই কলঙ্কের দায় একমাত্র বিএনপির।
তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে বিগত তিনটি কারচুপির নির্বাচনে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। তাদের সমর্থনের কারণেই বাংলাদেশে ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে জাপাকে নিষিদ্ধের দাবি জানিয়েছিল এনসিপি। কিন্তু একটি রাজনৈতিক দলের তীব্র বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি।
এর আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন প্রশাসন ও নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বর্তমানে একটি নির্দিষ্ট দলের পদলেহন করছে। প্রশাসন-পুলিশও একইভাবে ওই দলটির দলীয় কর্মী হিসেবে কাজ করছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ১২ ফেব্রুয়ারি আমরা যে উৎসবমুখর নির্বাচনের আশা করছি, সেখানে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা, তা নিয়ে শঙ্কা থাকবে।’
এ সময় লক্ষ্মীপুরে সিল জালিয়াতির অভিযোগে এনসিপির নির্বাচনী ঐক্যের সঙ্গী জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে মামলার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে মনিরা শারমিন বলেন, ‘বিষয়টি পুলিশ ও প্রশাসনের তদন্ত করা উচিত। সিল বানিয়ে বা জালিয়াতির মাধ্যমে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবণতা থাকলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় বাধা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির মিডিয়া উপ-কমিটির সদস্য শাওন মাহফুজ, ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারোয়ার প্রমুখ।

সংসদ নির্বাচন ঘিরে গড়ে ওঠা ১১-দলীয় ঐক্যের শরিকদের মধ্যে দূরত্ব বাড়ছে। বিভিন্ন স্থানে কেন্দ্রঘোষিত কর্মসূচিতে অনেকে যাচ্ছেন না। দুটি দল নিজ থেকেই তাদের নেতাদের না রাখতে বলছে। খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিস ঘোষণা দিয়েই নিষ্ক্রিয়।
১৪ জুলাই ২০২৬
নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি দুঃখ প্রকাশ করেন।
১৪ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় প্রাণহানি ও জনজীবনের ব্যাপক বিপর্যয়ের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
১৪ জুলাই ২০২৬