স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা হবে ম্যানুয়ালি। বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম স্ট্রিমকে এ তথ্য জানান। তিনি বলেন, ভোটগ্রহণ শেষে তা ম্যানুয়ালি গণনা করা হবে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এটিই সিদ্ধান্ত।
তবে এর আগে ডিজিটাল স্ক্যানিং মেশিনের মাধ্যমে ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৩ আগস্ট এ সংক্রান্ত কার্যাদেশও দেওয়া হয়।
এ কে এম রাশিদুল আলম স্বাক্ষরিত ওই কার্যাদেশে জাকসুর ব্যালট পেপার প্রিন্ট ও ভোট গণনার লক্ষ্যে ডিজিটাল ভোট কাউন্টিং সফ্টওয়্যার সার্ভিস এবং সরাসরি সম্প্রচার সিস্টেসসহ চারটি ভিডিও ক্যামেরা (কোটেশনে উল্লেখিত) সরবরাহের কথা বলা হয়। এজন্য ৫ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দও দেওয়া হয়।
‘এইচআরসফট বিডি’ নামে একটি প্রতিষ্ঠানকে ওই কার্যাদেশ দেওয়া হয়। তবে এরপর অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির কর্ণধার রোকমুনুর জামান রনি জামায়াত-ঘনিষ্ঠ। তাই এ নিয়ে আপত্তি জানায় শাখা ছাত্রদল। এরপরই ভোট ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত এলো।
এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনের সদস্য সচিব রাশিদুল আলম বলেন, ‘ওএমআর মেশিন কেনা হয়নি, এটি মিথ্যা।’
কার্যাদেশ দেওয়ার ব্যাপারটি উল্লেখ করলে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬