স্ট্রিম প্রতিবেদক

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে অবস্থান কর্মসূচি করেছে ১১ দলীয় ঐক্য। পরে সচিবালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাদের আগেই থামিয়ে দেয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল বের করেন ঐক্যের নেতাকর্মীরা। তবে মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পর পুলিশ বাধা দেয়।
এ সময় পুলিশ ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের শীর্ষ নেতারা।
তারা বলেন, জ্বালানি ও গ্যাস সংকট নিরসন, বিদ্যুতের অস্বাভাবিক বিল প্রত্যাহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
পরে দুপুর দেড়টার দিকে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন জামায়াত আমির। এ সময় উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
এর আগে অবস্থান কর্মসূচিতে জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে চার বিভাগে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন। সূচি অনুযায়ী, ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে, ১৯ সেপ্টেম্বর রংপুরে, ১০ অক্টোবর খুলনায় এবং ২৪ অক্টোবর সিলেটে লংমার্চ হবে। এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনায় সড়কপথে এবং সিলেটে কর্মসূচি হবে রেলপথে।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না করার সুযোগ নিয়ে বর্তমান বিএনপি সরকার জনগণের ওপর চড়াও হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
৩ ঘণ্টা আগে
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হবে।
৬ ঘণ্টা আগে
নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো ভেঙে স্থানীয় সংসদ সদস্যের বেশ কয়েক সঙ্গী নদীতে পড়ে গেছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ডিমলা ইউনিয়নের নটাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
পদত্যাগ করা মেহেদী হাসান রিংকু উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এবং ইবনে হাসান দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।
১১ আগস্ট ২০২৬