স্ট্রিম প্রতিবেদক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের। এর মাস্টারমাইন্ডও জনগণ।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে সমাবেশে তিনি এসব কথা বলেন।
১১ দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। বরং ছাত্র-তরুণদের নেতৃত্বে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই আন্দোলন সফল হয়েছে। আন্দোলনের প্রকৃত কৃতিত্ব জনগণের। এ নিয়ে রাজনৈতিক কৃতিত্বের প্রতিযোগিতা কাম্য নয়।’
তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন আন্দোলনে নিহত, আহত, কারাবন্দি ও নির্যাতিত ব্যক্তিদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদদের পরিবারের পুনর্বাসন, আহতদের উন্নত চিকিৎসা ও জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। গণভোটের ফলও উপেক্ষা করা হচ্ছে। জনগণের রায়কে সম্মান জানিয়ে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘জনদুর্ভোগ, শিক্ষাঙ্গনে সহিংসতাসহ দেশে বিদ্যমান বিভিন্ন সংকট উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। জনগণের অধিকার ক্ষুণ্ন হলে গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদ অব্যাহত থাকবে।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে আন্দোলনের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের অন্য নেতারাও গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পুনর্ব্যক্ত করেন।

নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো ভেঙে স্থানীয় সংসদ সদস্যের বেশ কয়েক সঙ্গী নদীতে পড়ে গেছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ডিমলা ইউনিয়নের নটাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করা মেহেদী হাসান রিংকু উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এবং ইবনে হাসান দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় বড় বিষয় নয়, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
১০ আগস্ট ২০২৬
জনতার রায়কে অগ্রাহ্য কেউ করে অতীতে কেউ টিকে থাকতে পারে নাই, সামনেও পারবে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি।
১০ আগস্ট ২০২৬