স্ট্রিম প্রতিবেদক

ছাত্রদলের লাগাম টেনে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ছাত্রদল ক্যাম্পাসগুলোতে আবার হল দখল, গণরুম, গেস্টরুম সংস্কৃতি ফেরাতে চায়। কিন্তু তারা না থামলে শিবির প্রতিরোধ গড়ে তুলবে। তখন কোনো ক্যাম্পাসে ছাত্রদল ১০ মিনিটও দাঁড়াতে পারবে না।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচিতে এসব কথা বলেন শিবির সভাপতি। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের হামলার প্রতিবাদ এবং গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে ছাত্রশিবির এই ছাত্র গণজমায়েত করে। পরে শহীদ মিনার থেকে মিছিল রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘মনে হচ্ছে তারা ক্যাম্পাসগুলোতে আবার হল দখল, গণরুম, গেস্টরুম কালচার ফিরিয়ে আনতে চায়। আমরা বলতে চাই ছাত্রদলের সন্ত্রাসীদের যদি লাগাম না ধরা হয়, বিএনপি তার টোকাই বাহিনীর লাগাম না ধরে, আমরা প্রতিরোধ গড়ে তুললে কোনো ক্যাম্পাসে ১০ মিনিটও দাঁড়াতে পারবা না।’
তিনি আরাও বলেন, ‘জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি, সুবিধাভোগী বিএনপি ক্ষমতায় আসার পরেও গণহত্যার বিচার এখন পর্যন্ত দীর্ঘসূত্রতায় ফেলে দিয়েছে। দুই বছর অতিক্রান্ত হওয়ার পরেও মাত্র ৬টি মামলার রায় ঘোষণা করা হয়েছে, কোনো মামলার রায় কার্যকর তারা করতে পারে নাই।’
সমাবেশে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘৫ আগস্ট যেদিন আমাদের বিজয় উৎসব পালন করার কথা, সেদিন ছাত্রদলের বিরুদ্ধে আজকে এখানে বক্তব্য দিতে দাঁড়ানো বাংলাদেশের জন্য লজ্জার, বিএনপির জন্য লজ্জার, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার জন্য লজ্জার।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি ছাত্রদলকে সামলান, না হলে ছাত্রলীগ যেমন আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে, এই ছাত্রদল তার চেয়ে কম সময়ে আপনার পতন নিশ্চিত করে আপনাকে বাংলাদেশ থেকে আবার বিতাড়িত করতে বাধ্য করবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমির ও চাপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল, ছাত্রদল এবং বিএনপি একই পথে যাত্রা শুরু করেছে। ক্যাম্পাসগুলো দখলের যে পরিকল্পনা, ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ছাত্রদলের যেকোনো ধরনের সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য যথেষ্ট।’
জুলাইকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে দাবি করে তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য সরকার এবং ছাত্রদলের পক্ষ থেকে চক্রান্ত-ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির এবং ছাত্রদলের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য গণভোটের গণরায় বাস্তবায়নের করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘যেসব পুলিশ কর্মকর্তা সহযোগিতা করছে, আপনারা তাদেরকে চিহ্নিত করুন। তাদের গ্রেপ্তার করুন। আপনারা যদি গ্রেপ্তার না করেন তাহলে বুঝে নিতে হবে এই হামলার সঙ্গে পুলিশেরও সহযোগী হিসেবে ভূমিকা পালন করছেন।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের। এর মাস্টারমাইন্ডও জনগণ।
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের রায় উপেক্ষা করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ক্ষমতায় থাকতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। নাহলে জনগণই এর জবাব দেবে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সাইবার সুরক্ষা আইনের মামলায় বুধবার (৫ আগস্ট) বগুড়া সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এ আদেশ দেন।
৬ ঘণ্টা আগে
কবি, চিন্তক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারের ‘যতদিন জামায়াতে ইসলামী থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’– এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে তাঁকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
১৯ ঘণ্টা আগে