স্ট্রিম সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে (৫৫) কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় জানান, র্যাব অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে আব্দুল ওয়াহেদকে আটক করে। পরে থানায় হস্তান্তর করলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক। সমিতির ভুক্তভোগী গ্রাহকরা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় ২০২৫ সালে মামলা করেন। তাঁর বিরুদ্ধে মোট আটটি মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এজাহারে বলা হয়, সমবায় সমিতিতে ১২ হাজার ৬৬১ গ্রাহকের মোট ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা আমানত ছিল। অন্যদের সঙ্গে যোগসাজসের মাধ্যমে আব্দুল ওয়াহেদ গ্রাহকদের টাকা আত্মসাৎ করেন। অভিযোগ ওঠার পরপরই তাঁকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হবে।
১৫ মিনিট আগে
নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো ভেঙে স্থানীয় সংসদ সদস্যের বেশ কয়েক সঙ্গী নদীতে পড়ে গেছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ডিমলা ইউনিয়নের নটাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করা মেহেদী হাসান রিংকু উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এবং ইবনে হাসান দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় বড় বিষয় নয়, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
১০ আগস্ট ২০২৬