স্ট্রিম প্রতিবেদক

পদ ও দলীয় বয়ান ব্যবহার না করে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারি কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের পদধারীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানতে চাইলে ডা. জাহেদ বলেন, দলের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট-পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসেবে কেউ ক্রাইটেরিয়া পূরণ করে যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি পারবেন। এক্ষেত্রে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।
দল হিসেবে আওয়ামী লীগকে সরকার অংশ নিতে দেবে কিনা- এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো সমস্যা নেই। কারণ, এটা নির্দলীয় নির্বাচন। এখানে কেউই দলের কথা বলবেন না। তবে নির্দলীয় ব্যক্তি হিসেবে এসে প্রচারে আওয়ামী লীগ বা তাদের কথা বললে সমস্যা হবে।
মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষেত্রে কী হবে এটাও জানতে চান সাংবাদিকরা। এ বিষয়ে ডা. জাহেদ বলেন, মামলা থাকলেও তো জাতীয় সংসদ নির্বাচন করা যায়। ধরুন, সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো এককালের নেতা চাইলেন নির্বাচন করবেন, তিনি পারবেন। এমনকি মামলা থাকা বা জেলে থাকার পরও। কারণ সংসদ নির্বাচনের অযোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, আপনাকে দুই বছরের দণ্ডপ্রাপ্ত হতে হবে। এর আগ পর্যন্ত আপনি নির্বাচনে অংশ নিতে পারেন।
তিনি আরও বলেন, সুযোগগুলো তখনও ছিল, এখনও আছে। আমাদের সরকার এ ব্যাপারে কোনো ধরনের বাধা তৈরি করতে চাইবে না।
ডা. জাহেদের ভাষ্য, ‘সমস্যা যেটা হয়, তাদের অনেকে মনে করেন যে তারা জনগণের সামনে আবার যাবেন। যদি মনে করেন যেতে পারেন, যাবেন। কিন্তু অনেকেই জনগণের সামনে ভোট চাইতে যাওয়ার জন্য হয়তো প্রস্তুত নন। সে কারণেই হয়তো এত (আওয়ামী লীগের) মানুষ এখনও দেখছি না।’

ইসলামী ছাত্রশিবির ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও সংগঠনের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাদিক কায়েম। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা এই তথ্য জানিয়েছেন।
১১ ঘণ্টা আগে
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, শেখ হামাদ ছিলেন আধুনিক কাতারের রূপকার।
১২ জুলাই ২০২৬
শেখ হাসিনার বিচার এবং রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
১২ জুলাই ২০২৬
চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যার্তদের ত্রাণসহায়তা দিতে দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে পানিবন্দি মানুষ উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি।
১২ জুলাই ২০২৬