স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নাসীরুদ্দীন পাটোয়ারীর পদত্যাগের সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত।
সালেহ উদ্দীন সিফাত জানিয়েছেন, ‘নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন।’
সিফাত আরও বলেন, ‘তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।’
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী দল থেকে পদত্যাগ করেছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়। তার পরিপ্রেক্ষিতে দলটির শীর্ষ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম এবং দলীয়ভাবে বিষয়টিকে মিথ্যা দাবি করেন।
দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়াক আরিফুল ইসলাম ফেসবুকে লিখেন, ‘এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী পদত্যাগ করেননি।’
দলটির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরও ফেসবুকে লিখেন, ‘এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী পদত্যাগ করেননি।’
এদিকে নাসির উদ্দীন পাটোয়ারী পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নিয়েছে কি না জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬