স্ট্রিম প্রতিবেদক

ভারতে মুসলিম নিপীড়ন ও আসামে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আগামীকাল রোববার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার (৯ মে) দলের নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
বৈঠকে দলের আমির মাওলানা মামুনুল হক বলেন, পশ্চিমবঙ্গ ও আসামসহ ভারতজুড়ে মুসলিম নিধন এবং মধ্যপ্রাচ্যে চলমান আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ জরুরি।
মামুনুল হক অভিযোগ করেন, ‘পশ্চিমবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদে মুসলমানদের ঘরবাড়ি, মসজিদ ও ঈদগাহে হামলার ঘটনা ঘটছে। একই সঙ্গে আসামে মুসলিমদের বসতবাড়ি ধ্বংস ও উচ্ছেদ অভিযান মানবাধিকারের চরম লঙ্ঘন।’
তিনি বলেন, সংখ্যালঘু মুসলমানদের জানমাল ও ধর্মীয় অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি জাতিসংঘ, ওআইসি এবং বাংলাদেশ সরকারকে এ বিষয়ে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে খেলাফত মজলিসের নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে গাজা, লেবানন, ইয়েমেন ও ইরানকে কেন্দ্র করে সৃষ্ট সামরিক উত্তেজনা বৈশ্বিক মুসলিম উম্মাহর জন্য বড় হুমকি। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।
তাঁরা অবিলম্বে গাজা ও লেবাননসহ সমগ্র মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার নিশ্চিত এবং মসজিদুল আকসার মর্যাদা রক্ষায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের দাবি জানান।
বৈঠকে জাতিসংঘের নিষ্ক্রিয়তার সমালোচনা করে মুসলিম বিশ্বকে অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬