বাসস

রাতে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।
তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদরাসা মাঠ ও এর আশপাশের এলাকায় এখন জনতার ঢল নেমেছে। জনসভা শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। কেউ ব্যানার-ফেস্টুন হাতে, আবার কেউ দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।
সমাবেশ নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা মাঠজুড়ে কাজ করছেন। জনাকীর্ণ এই এলাকায় মানুষের যাতায়াত সহজ করতে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, এই জনসভার মাধ্যমেই সিলেট জেলার ৬টি এবং সুনামগঞ্জ জেলার ৫টি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
জনসভা স্থলে উপস্থিত সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কামরুল ইসলাম বলেন, ‘তারেক রহমানের জন্য মঞ্চের সব প্রস্তুতি শেষ। সকাল থেকেই মানুষের ঢল নামছে। এমন ভিড় অনেক দিন পর দেখছি।’
সিলেটের জনসভা শেষে দুপুরে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেবেন। এরপর ঢাকা ফেরার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আরও একটি নির্বাচনী জনসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬